চা পাতা তুলতে গিয়ে চিতার হামলায় মৃত্যু চা শ্রমিকের
দি নিউজ লায়ন; চা পাতা তুলতে গিয়ে চিতা বাঘের হামলায় মৃত্যু চা শ্রমিকের। মৃতের নাম জগমোহন লোহার(৫৫)। ঘটনাটি ঘটেছে সুকনা টি স্টেট চা বাগান এলাকায়। জানা গিয়েছে রবিবার দুপুর নাগাদ চা বাগানের পাতা তুলতে গিয়েছিলেন ওই শ্রমিক। দুপুরে আচমকা একটি চিতাবাঘ কাছে চলে আসে ওই শ্রমিকের। কাজে মগ্ন থাকায় ওই শ্রমিক সেসময় চিতা বাঘাটিকে লক্ষ্য করতে পারেনি। আচমকা ওই শ্রমিকের ওপর হামলে পড়ে চিতাবাঘটি। ছিন্ন ভিন্ন করে দেয় তার দেহ।
অন্যান্য শ্রমিকেরা তার আর্ত চিৎকার শুনে ছুটে গিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে শ্রমিকটি। ততক্ষনে পালিয়ে গিয়েছে চিতা। ওই শ্রমিকের মাথার পেছনে গুরুতর আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় ওই শ্রমিককে উদ্ধার করে সুকনা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আঘাত গুরুতর হওয়ায় সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্তানান্তর করা হয়।
মেডিকেলে চিকিৎসকেরা জানায় তার মাথার জখম গুরুতর। করা হয় এমআরআই। তবে এরপরই মৃত্যু হয় ওই শ্রমিকের। চা শ্রমিকেরা জানান চিতার থাবা তার মাথার পেছনের অংশে লাগে। নখ দিয়ে মাথার পেছনের অংশ প্রায় খুবলে নেয় চিতাটি। বিষয়টি জানাজানির পর বন দপ্তরের তরফে জানানো হয় দিনের বেলায় কিভাবে চিতাটি বনাঞ্চল থেকে এতটা দূর বেড়িয়ে এলো তা দেখা হচ্ছে।
সরকারি নিয়মনুসারে ক্ষতিপূরণ দেওয়া হবে ওই শ্রমিক পরিবারকে।
Post a Comment